প্রশিক্ষণ ছাড়াই বিষধর সাপ ধরতে গিয়ে বিপাকে রায়গঞ্জের যুবক!

জেএনএফ ওয়েব ডেস্ক :-কোনও রকম প্রশিক্ষণ ছাড়াই বিষধর সাপ ধরতে গিয়ে বিপাকে রায়গঞ্জের যুবক। বিষধর কালাচ সাপের কামড় খেয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুরো ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ ছেলেকে সাপ কামড়েছে জানতে পেরে চরম আতঙ্কে পরিবার। প্রশিক্ষণ ছাড়া সাপ ধরতে যাওয়াটা চরম মাতব্বরি বলছেন আক্রান্ত যুবকের বাবা। যদিও বিষধর কালাচ সাপ কামড়েছে কিনা তা বুঝতে পারেন নি ওই যুবক বলে দাবি। 
জানা গেছে, রায়গঞ্জ পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌরভ পন্ডিত। সৌরভ জানিয়েছেন, দিদির বাড়িতে সাপ ঢুকেছে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করতে যাই। কালাচ সাপটিকে উদ্ধার করে কৌটায় ঢোকানোর সময় মনে হয়েছে সাপটি কামড় দিয়েছে। যদিও সেই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। তবে কালাচ সাপের কামড়ের কোনও দাগ বোঝা না যাওয়ায় সন্দেহ আরও কিছুটা দৃঢ় হয়েছে। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। সাপ ধরার কোনওরকম প্রশিক্ষণ কী রয়েছে? পিএফএ-এর মতন পশু প্রেমী সংস্থার সাথে কী সে যুক্ত? এমন প্রশ্নের উত্তরে সৌরভের দাবি, ইউটিউবে ভিডিও দেখেই সাপ ধরার কৌশল সে শিখেছে৷ কোনওরকম প্রশিক্ষণ সে নেয় নি৷ এমনকি কোনও সংস্থার সাথেও সে যুক্ত নয়৷
সৌরভের এমন কাজে চরম আতঙ্কে রয়েছেন তার বাবা নারায়ন পন্ডিত৷ তিনি বলেন, এগুলো ভীষণ রকমের মাতব্বরি৷ কোনওরকম প্রশিক্ষণ না নিয়ে এমন কাজ করা কোনও ভাবেই ঠিক হয়নি৷ পুরো বিষয়টি নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago