প্রতিবন্ধী মহিলাদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার উদ্যোগ নিল মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা

জেএনএফ ওয়েব ডেস্ক :- প্রতিবন্ধী মহিলাদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার উদ্যোগ নিল মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা। এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লক অফিসে দশটি অঞ্চলের থেকে দুজন করে প্রতিবন্ধী মহিলাদের নিয়ে একটি প্রশিক্ষণ এর ব্যবস্থা করেন। যেখানে প্রতিবন্ধী মহিলাদের মশারি, ব্যাগ, ব্যাচ ইত্যাদি সামগ্রী বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়। আর সেই প্রশিক্ষণে স্বাবলম্বী হয়েছেন মাথাভাঙ্গা ১ নং ব্লকের প্রতিবন্ধী মহিলারা। বুধবার মাথাভাঙ্গা ১ ব্লক বিডিও সম্বল ঝা সেই প্রতিবন্ধী মহিলাদের কাজ পরিদর্শনে যান।
এই বিষয়ে মাথাভাঙ্গা ১ ব্লকের বিডিও সম্বল ঝা বলেন, ব্লক অফিস থেকে অসহায় মানুষদের জন্য বিভিন্ন রকম সহযোগিতা করা হয়ে থাকে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অসহায় মানুষেরা বিভিন্ন সহযোগিতা পাচ্ছে।
তিনি বলেন, মাথাভাঙ্গা ১ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকার দুজন করে প্রতিবন্ধীকে এই সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় তারা ব্যাগ,মশারী ব্যাচ বানানোর কাজ করছে এতে এলাকার প্রতিবন্ধী মহিলারা স্ব-নির্ভর হচ্ছে। তাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান তিনি।
এদিন ওই প্রশিক্ষনে থেকে স্বালম্বী হতে পেরে খুশি মহিলারাও, হোসনেয়ারা বিবি, আয়েশা বিবি-রা বলেন, আমরা ব্লক অফিসে প্রশিক্ষণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছি। আর এতে ভালোরকম আয় ও হচ্ছে।তাই ব্লক প্রশাসনের এই উদ্যোগকে কে ধন্যবাদ ও জানিয়েছেন তারা।
মাথাভাঙা ১ নং পঞ্চায়েত সমিতির নারী-শিশু সমাজকল্যাণ ও ত্রাণ কর্মদক্ষ কল্যাণী রায় বলেন, বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যে উদ্যোগ গ্রহণ করেছে তারা ভবিষ্যতে স্বাবলম্বী হোক এটা আমি চাই। ভবিষ্যতে তাদের সরকারিভাবে ঋণ দেওয়া যায় কিনা সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago