কোচবিহারে বিজেপির শ্রমিক সংগঠনের সম্পাদক সহ ২০জন নেতা কর্মী তৃনমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-তে যোগ

জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের কোচবিহার বিজেপিতে ভাঙ্গন। কোচবিহার জেলা তৃনমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করল বিজেপির শ্রমিক সংগঠনের ২০ জন নেতা কর্মীরা। বুধবার কোচবিহার জেলার কোচবিহার জেলা মালবাহী অটো পিকআপ ওয়ার্কার্স ইউনিয়ন (মজদুর সংঘ অনুমোদিত) এর সম্পাদক নিতাই দেবশর্মা ও বাবাই ভৌমিক ওরফে বক্সা ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।এদিন তাঁদের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃনমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। বিজেপি ছেড়ে যারা তৃনমূলে যোগদান করলেন তারা মমতা বন্ধোপাধ্যেয়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তৃনমূলে যোগদান করেন।
বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দেওয়ার পর কোচবিহার জেলার বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানের সম্পাদক নিতাই বসু বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিজেপির শ্রমিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম। কিন্তু মমতা বন্ধোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর তার যে উন্নয়নের ধারা ও কর্ম কান্ডে অনুপ্রাণিত হয়ে আজ বিজেপি ছেড়ে শ্রমিক সংগঠনের নেতা কর্মীদের নিয়ে তৃনমূল যোগদান করলাম।
এবিষয়ে কোচবিহার জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, আজ কোচবিহার জেলা বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানের সম্পাদক সহ ২০ জন নেতা কর্মী তৃনমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র যোগ দান করলেন। আমরা বিজেপির সবাইকে দলে যোগদান করাচ্ছি না। যারা তৃনমূলে যোগদান করতে চায় তাঁদের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে আমরা তাঁদের দলে যোগদান করাচ্ছি। এতদিন তারা বিজেপির সাথে যুক্ত ছিল। মমতা বন্ধোপাধ্যায় উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তৃনমূলে যোগদান করল। কারন এখন যেহেতু নির্বাচন নেই তাই ২০২৪ সালের লোকসভার নির্বাচনে জেলায় যাতে তৃনমূলের ভালো ফলাফল বা ব্যাপক ভাবে জয় লাভ করতে পারে সেই লক্ষ্যেই আজ তাঁদের আমরা তৃনমূলে যোগদান করালাম।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago