প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়ে সহায়তা জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই কেয়ার ফাউন্ডেশন’

জেএনএফ ইয়েব ডেস্ক : প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়ে সহায়তা জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন উই কেয়ার ফাউন্ডেশন। দীর্ঘদিন থেকেই সহায়-সম্বলহীন জ্যোৎস্না অধিকারী তার প্রতিবন্ধী কন্যা মিনা বর্মন সহ মোট পাঁচজন জলপাইগুড়ি সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় দিন কাটাচ্ছেন। তাদের মধ্যে দুজন ছোট বাচ্চাও রয়েছে। উইকেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধী মিনা বর্মনকে একটি হুইল চেয়ার দেওয়া হয়। হুইল চেয়ার পেয়ে খুশি জ্যোৎস্না অধিকারী ও তার পরিবার। সংগঠনের সদস্য ধীরাজ ঘোষাল বলেন, তারা 19 দিন ধরে কার্যত লকডাউন পরিস্থিতিতে জলপাইগুড়ি সদর হাসপাতাল এলাকায় অসহায় মানুষদের খাবার পরিবেশন করে যাচ্ছেন। এই পরিবারটিও অসহায় তারা জানতে পারেন। এবং তাদের মধ্যেও খাবার পরিবেশন শুরু করেন তারা। পাশাপাশি এও জানতে পারেন মাথায় ছাদহীন অসহায় পরিবারের একজন প্রতিবন্ধী সদস্যও রয়েছেন। তাই তার জন্য এদিন তারা একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন। আগামীদিনেও দুস্থ ও সাধারণ মানুষের পাশে তারা সবসময় থাকবেন বলে জানান ধীরাজ বাবু। জ্যোৎস্না অধিকারী বলেন, উইকেয়ারের ফাউন্ডেশনের পক্ষ থেকে এদিন তার মেয়ের হাতে এই হুইল চেয়ারটি দেওয়া হয়। এতে আমরা ভীষণ খুশি। পাশাপাশি জ্যোৎস্না দেবী সামাজিক সংগঠন ও সরকারের প্রতি অনুরোধ করেছেন, তাদের ইচ্ছে অন্তত একটি ঝুপড়ির বন্দোবস্ত করে দেওয়া হলে অন্তত শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে একটু মাথা গোঁজার ঠাঁই হয়।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago