ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) দীননারায়ণ ঘোষের ফেসবুক হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ উঠল

জেএনএফ ওয়েব ডেস্ক : এবার ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) দীননারায়ণ ঘোষের ফেসবুক হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ উঠল। অতিরিক্ত জেলাশাসকের নাম ও ছবি দিয়ে একই রকমের প্রোফাইল তৈরি করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে  রবিবার বিকেলে। এদিন বিষয়টি জানতে পেরেই ঝাড়গ্রামের সাইবার ক্রাইম থানায় অভিযোগও দায়ের করেছেন ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন)। অতিরিক্ত জেলাশাসকের নতুন প্রোফাইল ভেবে অনেকেই ‘ফ্রেন্ড রিকোয়েস্ট  অ্যাকসেপ্ট’ও করেন। তারপরই ওই প্রোফাইল থেকে মেসেঞ্জারে গুগল পে-র একটি ফোন নম্বর দিয়ে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হয়। এরকম বিষয়টি তাঁর কয়েকজন বন্ধুর কাছে যাওয়ায় তাঁদের সন্দেহ হয়। তাঁরা ফোন করে খোদ অতিরিক্ত জেলাশাসক দীননারায়ণ ঘোষকে জানতে চাই। তারপরই ঘটনার কথা জানতে পারেন তিনি। ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) দীননারায়ণ ঘোষ বলেন, ‘সাইবার ক্রাইম থানায় জানিয়েছি। আমার কিছু বন্ধুকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তাঁরা আমাকে ফোন করে বলতে আমি জানতে পারি। আর কয়েকজনের কাছে টাকাও চেয়েছিল। আমি বিষয়টি আমার ফেসবুক পেজে হ্যাক হওয়া আইডির স্ক্রিনশট করে সচেতন করার জন্য জানিয়েছি এটা ফেক প্রোফাইল বলে। দয়া করে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago