জেএনএফ ওয়েব ডেস্ক :-পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ দ্রব্য মূল্য বৃদ্ধি ও ভ্যাকসিনে দুর্নীতির প্রতিবাদে নদীয়ার রানাঘাট শহর কংগ্রেস কমিটির পক্ষ থেকে এদিন বিক্ষোভ দেখানো হয়।রাণাঘাট কোট মোড় 34 নম্বর জাতীয় সড়কের উপর বিক্ষোভ দেখায় তারা।উল্লেখ্য যেভাবে দিনদিন পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে তার ফলে প্রতিটি জিনিসের দাম বেড়ে চলেছে। একদিকে করোনা সংক্রমনের কারণে কর্মহীন হয়ে পড়েছেন একাধিক মানুষ। তার উপর লাগাম ছাড়া জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে দিশাহীন সাধারণ মানুষ।অন্যদিকে গোটা রাজ্য জুড়ে ভ্যাকসিন নিয়ে যে দুর্নীতি চলছে এবং নকল ভ্যাকসিনের ভরে গেছে। মূলত এই দুটি কারণ নিয়ে এদিন রানাঘাট কংগ্রেস পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।বিক্ষোভের মধ্যেই রাজ্য সরকার কেন্দ্র সরকার কে আক্রমণ করেন কংগ্রেস নেতৃত্ব।তাদের দাবি অবিলম্বে পেট্রোল এবং ডিজেলের দাম কমাতে হবে অন্যদিকে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি এবং কালোবাজারি বন্ধ করতে হবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…