জেএনএফ ওয়েব ডেস্ক :- আবারো ভুয়ো আইএএস অফিসার এর হাদিস, এবার আই এ এস অফিসার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা অভিযোগ কল্যাণী থানায়। জানা যায় নদিয়ার কৃষ্ণনগরে অচিন্ত্য চৌধুরী নামে এক ব্যক্তি তার গাড়িতে ভুয়ো নীল বাতি লাগিয়ে নিজেকে আই এ এস অফিসার হিসাবে পরিচয় দিয়েছে।কল্যাণী থানা এলাকার অভিজিৎ রায় নামে এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার নাম করে প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। অভিজিৎ রায় দীর্ঘদিন ধরে টাকা দেওয়ার পর তার সন্দেহ হয় তিনি আদৌ আইএএস অফিসার কিনা।এর পরেই বিভিন্ন জায়গায় খোজ নিয়ে দেখেন তিনি ভুয়ো আইএএস অফিসার হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। লেখক গোটা রাজ্য জুড়ে এখন জালিয়াতি নিয়ে তোলপাড়। দিন কয়েক আগে নদিয়ার কৃষ্ণনগরে এক মহিলার নিজেকে সিআইডি পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এ বিষয়ে রানাঘাট কেন্দ্রে সাংসদ জগন্নাথ সরকার বলেন দীর্ঘদিন ধরে অভিজিৎ রায় থানায় অভিযোগ জানাতে গেলেও তার অভিযোগ জমা নেওয়া হয়নি। অর্থাৎ এই ঘটনায় পরিষ্কার এ রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীরা জালিয়াতির সঙ্গে জড়িত।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…