পূর্ব রেলের অনুসন্ধান বিভাগের দায়িত্ব এবার বেসরকারি সংস্থার হাতে, জারি বিজ্ঞপ্তি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সংবাদমাধ্যমে রেলমন্ত্রী সাফ ঘোষণা করেছিলেন, রেলকে বেসরকারিকরণ করার কোনও পরিকল্পনা নেই৷ কিন্তু বিনিয়োগ প্রয়োজন৷ সেই কারণে লগ্নি টানা হবে৷ সংবাদমাধ্যমে রেলমন্ত্রীর এই মন্তব্য ছড়িয়ে পড়ার দিন দুয়েকের মধ্যেই এবার বেসরকারিকরণের পথে একধাপ এগল পূর্ব রেল৷

সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে পূর্ব রেলের তরফে চাওয়া হয়েছে দরপত্র৷ অনুসন্ধান বিভাগকে বেসরকারিকরণের জন্য পূর্ব রেলের তরফে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি৷ ডাকা হয়েছে দরপত্র৷ আসানসোল ডিভিশনে স্টেশনের ৯টি স্টেশনের জন্য দরপত্র চাওয়া হয়েছে৷ আগামী দিন কয়েকের মধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রে খবর৷ সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ‘‘আসানসোল ডিভিশনে ৯টি স্টেশনের ইনকোয়ারি অফিস পরিচালনার জন্য চুক্তি করতে টেন্ডার আহ্বান করছে৷ পূর্ব রেলওয়ে স্টেশনের মুখোমুখি তথ্য প্রদান ভিডিও ভিত্তিক জবাব, স্টেশনে ঘোষণার কাজ টিআইবি ও সিআইবি দ্বারা প্রেরিত তথ্যাদি সম্প্রসারণ এবং তথ্য পরিবেশন করার জন্য বিভিন্ন ডিজিটাল মিডিয়া পরিচালনার কাজে এক বছরের জন্য করতে ইচ্ছুক৷ যোগ্যদের আহ্বান করা হচ্ছে৷’’ সিনিয়ার ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার আসানসোল কর্তৃক দেওয়া এই বিজ্ঞপ্তিতে এই কথা উল্লেখ করা হয়েছে৷

এর আগে রেলের বেসরকারিকরণের জল্পনায় জল ঢেলে নিজের অবস্থান স্পষ্ট করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ সর্বভারতীয় সংবাদম্যামকে দেওয়া সাক্ষাৎকারে রেলমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, রেলের বেসরকারিকরণের কোনও সম্ভবনা আপাতত নেই৷ ভারতীয় রেল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেই থাকবে৷ ভবিষ্যতেও থাকবে৷ তবে রেল বাঁচাতে বিনিয়োগ প্রয়োজন৷ স্টকহোলমে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘‘যদি বিষয়টি হয় রেলের বেসরকারিকরণের নীতি, ভারতী রেল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা হিসেবে থাকবে৷ ভারতীয় রেলে কখনও বেসরকারিকরণ করা হবে না৷ কারণ ভারতীয় রেল দেশের বৃহত্তম পরিবহন সংস্থা হিসেবে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছে৷ কিন্তু আমি বিশ্বাস করি, ভারতীয় রেলে বিপুল পরিমাণ প্রয়োজন রয়েছে৷ আমরা একাধিক প্রজেক্ট হাতে নিয়েছি৷ সেই সমস্ত প্রজেক্ট বাস্তবায়িত করতে আমাদের প্রচুর পরিমাণ বিনিয়োগ ও টাকার প্রয়োজন৷ আর সেই কারনে আমরা পাবলিক প্রাইভেট ফান্ডের জন্য চিন্তাভাবনা শুরু করেছি৷’’

ইতিমধ্যেই ভারতীয় রেলে বেসরকারিকরণের বিষয়টি নিয়ে গোটা দেশজুড়ে ছড়িয়েছে বিতর্ক৷ ভারতীয় রেল দু’জোড়া ট্রেন আইআরসিটিসি’র হাতে ছেড়ে দিয়েছে৷ এছাড়া ১৫০টির বেশি স্টেশন বেসরকারি সংস্থার হাতে দায়িত্ব ন্যস্ত করেছে রেলমন্ত্রক৷ এই নিয়ে গোটা দেশজুড়ে ছড়িয়ে বিতর্ক৷ এবার সেই বিতর্কে জল ঢেলে রেলমন্ত্রী জানিয়ে দিলেন, আপাতত বেসরকারিকরণ হচ্ছে না ভারতীয় রেলের৷ কিন্তু, ভারতীয় রেলকে বাঁচাতে টাকার প্রয়োজন৷ আর সেই কারণে বেসরকারি লগ্নির খোঁজ শুরু করেছে রেল৷

সৌজন্যে :- Aaj Bikel

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago