
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- আর মাত্র দিন কয়েকের অপেক্ষা৷ তারপর মর্তে নেমে আসবেন দেবী দুর্গা৷ দুর্গা বন্দনায় মেতে উঠবে গোটা বিশ্ব৷ বাংলাও৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ কিন্তু, তাল কাটছে বৃষ্টি৷ পুজোর আগে আকাশজুড়ে কালো মেঘ, উৎসবের আনন্দ কি মাটি করে দেবে? জবাব দিচ্ছে আলিপুর আবহাওয়া৷
হাওয়া অফিস সত্রে খবর, দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু৷ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত৷ আর তার জেরে রাজ্যজুড়ে চলছে বৃষ্টি৷ গোটা বিষয়টি বর্ষার স্বাভাবিক বৃষ্টি বলেই মনে করছে হাওয়া অফিস৷ মহালয়া পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে জানানো হয়েছে৷ তবে, বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে৷
আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে৷ মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হয়েছে৷ তবে, পুজোর সময় বৃষ্টি হবে কি না, তা এখনও পরিস্কার নয়৷
জানা গিয়েছে, এবারের পুজোয় বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে৷ তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷ তবে, পুজোর দু’দিন আগেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ এবার ৩ অক্টোবর পড়েছে পঞ্চমী৷ নবমী এবার ৯ অক্টোবর৷
মৌসুমী বায়ুর বিদায় নেওয়ার স্বাভাবিক সময় ১০ অক্টোবর৷ ফলে বর্ষার শেষ লগ্নে এবারের দুর্গা পুজার নির্ঘণ্ট হওয়ায় বৃষ্টির আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে পারছে না হাওয়া অফিস৷ পুজোর দিনগুলিতে আদতে বর্ষার মধ্যেই পড়ছে৷ ফলে বর্ষার গতিপ্রকৃতি কেমন হবে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও আগামী কয়েক দিনের মধ্যে তা স্পষ্ট করতে পারবে আবহাওয়া দপ্তর৷ কেননা, বর্ষা বিদায় নেওয়ার আগে দু’এক পশলা বৃষ্টি নামিয়ে তবেই বিদায় নেয়৷ এটাই গত কয়েক বছরের চলে আসছে৷ ফলে, এবার যে বৃষ্টি হবে না, তা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…