
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- নোটবাতিলের পরে ঘোষণা হয়েছিল পেট্রল পাম্পে ডিজিটাল পেমেন্ট করলে মিলবে ক্যাশ ব্যাক। ২০১৬ সালের ডিসেম্বর থেকে সেই সুবিধা এখন পর্যন্ত মিলছে। কিন্তু আগামী ১ অক্টোবর থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেট্রল বা ডিজেল কিনলে এই সুবিধা আর মিলবে না। তবে অন্যান্য ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এখনকার মতো ক্যাশ ব্যাক চালু থাকবে।
জানা গিয়েছে, কোনও ব্যাঙ্কের ক্রেডিট কার্ডই এই সুবিধা আর দেবে না। ইতিমধ্যেই দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহাকারীদের এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এখন ক্রেডিট কার্ড বা অন্য যে কোনও ডিজিটাল মাধ্যমে পেট্রল বা ডিজেল কিনলে তিন দিনের মধ্যে ০.৭৫ শতাংশ অর্থ ক্যাশব্যাক পাওয়া যায়। নোটবাতিলের পরে ডিজিটাল লেনদেন বাড়াতে এই ঘোষণা করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলী। এতদিন পরে সেই নিয়ম আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে থাকছে না।
এতদিন ধরে এই ক্যাশব্যাকের টাকা দিয়ে আসছে তেল সংস্থাগুলি। দেশের তিন প্রধান অয়েল মার্কেটিং কোম্পানি এক যোগে ধাপে ধাপে এই ক্যাশব্যাক বাবদ ভর্তুকি কমাতে চাইছে বলে খবর। প্রথম ধাপে বন্ধ হচ্ছে ক্রেডিট কার্ডের কেনাকাটায় ক্যাশব্যাক।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…