
রামকৃষ্ণ মিশন পরিচালিত ঝাড়গ্রাম একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের দামোদর মুর্মু নামে এক পড়ুয়া আইআইটি প্রবেশিকা পরীক্ষায় ৮৯১ স্থান অধিকার করে পাটনা আইআইটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির সুযোগ পেয়েছে। বাড়ি ঝাড়গ্রামের জামবনি থানার ধড়সা অঞ্চলের গোবিন্দশোল গ্রামে। ধড়সা হাইস্কুল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে ২০১৭ সালে একলব্যে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয় দামোদর। দামোদর তিন বছর বয়সে বাবাকে হারান। তাঁর মা কল্পনাদেবী দিনমজুরি সংসার চালান।এবার একলব্য থেকে উচ্চ মাধ্যমিকে ৭৭ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় দামোদর। রামকৃষ্ণ মিশনের ঝাড়গ্রাম শাখার সম্পাদক তথা স্কুলের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ বলেন, একলব্যের ইতিহাসে এই প্রথম কোনও পড়ুয়া আইআইটিতে পড়ার সুযোগ পেল।
ঝাড়গ্রামের জেলাশাসক অায়েষা রানী এ বলেন, দামোদর আইআইটিতে সুযোগ পেয়ে ঝাড়গ্রামের নাম উজ্জ্বল করেছে। নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে দামোদরকে শুভেচ্ছা অভিনন্দন রইল।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…