
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ: একাদশ শ্রেণির এক স্কুল ছাত্রকে বহিরাগতরা মারধর করায় বুধবার চিল্কিগড় ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের সামনে গিধনি-¬চিল্কিগড় রাস্তা অবরোধ করল ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। প্রায় এক ঘন্টা অবরোধের পরে পুলিসের হস্তক্ষেপে অবরোধ উঠে। জখম ওই ছাত্রের নাম সঞ্জয় শীট। সঞ্জয়ের বাড়ি মুড়াকাটি গ্রামে। সে চিল্কিগড় ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের একাদশ শ্রেণির ছাত্র। ওই ঘটনায় পুলিস দুই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। মঙ্গলবার স্কুল চলাকালীন এক ছাত্রের গলায় ব্যাথা হয়। টিফিনের সময় রহিম দিগার নামে ওই ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে ওষুধ আনতে পাঠান। রহিমের সঙ্গে গিয়েছিল তাঁর সহপাঠী সঞ্জয় শীট। ওষুধ নিয়ে ফেরারা সময় স্কুল গেটের বাইরে তিনজন যুবক সঞ্জয়কে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারের চোটে সঞ্জয় অজ্ঞান হয়ে যায়। সঞ্জয় বর্তমানে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…
আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য