Breaking
11 Aug 2026, Tue

পানিট‍্যাঙ্কি থেকে আগ্নেয়াস্ত্র ও ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করল পুলিশ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের পানিট‍্যাঙ্কি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এরপর সেখানে একজনকে আটক করে পুলিশ। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও ব্রাউন সুগার। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের নাম হুমায়ুন কবির(৪৯)। সে মুর্শিদাবাদের লালগোলা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছে থেকে আগ্নেয়াস্ত্র সহ ৫০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। তবে ধৃত ব‍্যক্তি কি কাজে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল তা তদন্তে নেমেছে খড়িবাড়ি পুলিশ। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।

Developed by