জেএনএফ ওয়েব ডেস্ক :-পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সন্দেহে ১৪ হাজার ৮০ বোতল কফ সিরাপ সহ কনটেইনার আটক করলো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ৩১ নম্বর জাতীয় সড়কে বারোদিয়া লক্ষ্মী হোটেলের কাছে বিহারের কিষানগঞ্জ চুড়িপট্টির বাসিন্দা অজয় শা নামের এক ব্যাক্তি সহ কফ সিরাপ বোঝাই কনটেইনার আটক করে চাকুলিয়া থানার পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুরের পুলিশসুপার শচীন মক্কর জানিয়েছেন এই কনটেইনারের ভেতরে ১৪ হাজার ৮০ বোতল কফ সিরাপ ছিল। কি উদ্দেশ্যে এই কফ সিরাপ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। তা জানতে কনটেইনারের সঙ্গে আটক ব্যাক্তিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এবং ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…