জেএনএফ ওয়েব ডেস্ক :- অবৈধভাবে প্রাচীন তল্লি গাছ কাটার অভিযোগ ওঠলো চৈতন্যের হাট বাজার কমিটির বিরুদ্ধে। যদিও হাট কমিটির দাবি বাজারে মন্দির উন্নয়ন ও বিদ্যুতিক তারের সমস্যার জন্য গাছ গুলো কাটা হয়েছে।জানা যায়, মাথাভাঙা দুই নং ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চৈতন্যের হাট এলাকায় দুটি প্রাচীন গাছ ছিল কিন্তূ বর্তমানে সেই গাছ গুলোকে কেটে ফেলা হয়েছে বাজার কমিটির সিদ্ধান্তে।5ই জুন থেকে ১৫সেপ্টেম্বর পর্যন্ত গাছ কাটার নিষেধাজ্ঞা জারি থাকা সত্বেও বাজার কমিটি কিভাবে দুটি প্রাচীন তল্লি গাছ কাটতে পারেন তা নিয়েও প্রশ্ন করছেন অনেকেই।
চৈতন্যের হাট নাগরিক কমিটির সদস্য বিপ্লব
সরকার বলেন এভাবে প্রাচীন গাছ কাটা একদম উচিত নয়। আমরা বাজার কমিটির সিদ্ধান্তকে তীব্র ধিক্কার জানাই।এইবিষয়ে চৈতন্যের হাট বাজার কমিটির সদস্য রজনী সরকার বলেন গাছ দুটির জন্য বেশ কয়েকবার অনেকেই আহত হয়েছেন। তাছাড়া বাজারের মন্দির সংস্কারের জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে গাছ কেটে ফেলা হয়েছে।
এব্যাপারে মাথাভাঙ্গা রেঞ্জ আধিকারিক সজল পাল বলেন বিষয়টি আমাদের জানানো হয় নি খোজ খবর নিয়ে দেখছি ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…