Breaking
15 Mar 2026, Sun

পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত NH-6 থেকে লবকুশ গ্রাম পর্যন্ত রাস্তার কাজ শুরু হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : অবশেষে শুরু হল ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত NH6 থেকে লবকুশ গ্রাম পর্যন্ত রাস্তার কাজ। আজ তাঁর শুভ উদ্বোধন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানী এ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান চুড়ামনি মাহাত, ঝাড়গ্রাম ব্লক ও পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সরেন, সমাজসেবী নরেন মাহাত সহ অন্যান্য ব্যক্তিরা। দীর্ঘদিন ধরে এই রাস্তাটির অবস্থা খারাপ ছিল। একটু বৃষ্টি হলেই যাতায়াত প্রায় বন্ধ হয়ে যেত। অবশেষে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী।

Developed by