
জেএনএফ ওয়েব ডেস্ক :-পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলার সভাপতি নির্মল সরকারকে সরিয়ে দিল দল। নতুন সভাপতি হলেন স্বপন বসাক। বৃহস্পতিবার শহরের বাবু পাড়ার জেলা তৃণমূল কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সভাপতিকে সংবর্ধনা ও দলের উত্তরীয় পরিয়ে দিলেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ, সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী নূরজাহান বেগম। দলের তরফ থেকে জানানো হয়েছে নির্মল সরকারকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।এদিনের মঞ্চ থেকে ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়কে সংবর্ধনা দেওয়া হয় দলের পক্ষ থেকে। মহুয়া গোপ বলেন, তৃণমূল শিক্ষক সমিতি স্বপন বসাক আগামীতে দিনে সব কয়টি সার্কেল দলীয়ভাবে শক্তিশালী করে তুলবেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…