
বঙ্গনিউজ ডেস্ক
ভারতের পর্যটন ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা। এই প্রথম সাত তাঁরা বিলাসবহুল জাহজ নোঙর করল ভারত ভূখণ্ডে। বিশাখাপত্তনম পোর্টে নোঙর করেছে ‘সিলভার ডিসকভার’। প্রায় শতাধিক ইউরোপ ও আমেরিকান পর্যটকদের নিয়ে ভারতে এসেছে জাহজটি। সরাসরি শ্রীলঙ্কা থেকে চেন্নাই উপকূল ঘুরে বিশাখাপত্তনমে এসেছে। বিখ্যাত রাশিয়ান ‘শিপিং সংস্থা’ ‘সিলভার সি ক্রুজেসে’র জাহজ এটি। মোট ৮টি সুপার লাক্সারি ও আল্ট্রী সুপার লাক্সারি জাহজ রয়েছে সংস্থাটির। তারমধ্যে অন্যতম এটি। প্রসঙ্গত, গত মাসেই ৭৭ কোটি টাকার প্রকল্পে সম্মতি দিয়েছে কেন্দ্র। পর্যটন শিল্পের প্রসারের জন্য বিশাখাপত্তনম আন্তর্জাতিক ‘ক্রুজ’ পোর্ট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। ইতিমধ্যেই পর্যটকদের ভ্রমণের জন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ক্রুজ জাহাজের অন্যতম গন্তব্যে পরিণত হবে ভারত, এমনটাই মনে করছেন কর্তৃপক্ষ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…