পরিকল্পনা করে কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিককে খুন করা হয়েছে: মমতা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে এবার কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷ একইসঙ্গে বিদেশ থেকে সাংসদদের দল আনিয়ে কাশ্মীরের পরিস্থিতি যাচাইয়ের কেন্দ্রীয় সরকারের কৌশলকেআক্রমণ করেছেন মমতা৷

সংবাদ সংস্থা এএনআই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃতি উল্লেখ করে জানিয়েছে, জম্মু কাশ্মীর এখন পুরোপুরি কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যরা যখন কাশ্মীর সফর করছিলেন, সেখানে সতর্কতা মূলক ব্যবস্থা থাকার পরও কীভাবে শ্রমিকদের হত্যা করা হয়েছিল? এই খুনের তদন্ত হওয়া প্রয়োজন৷’’

কুলগামে ৫ বাঙালি শ্রমিকের হত্যা প্রসঙ্গ না উল্লেখ করে সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যপাল৷ বলেন, ‘‘সন্ত্রাস সেখানেই হোক, এখানে হোক কিংবা অন্য কোথাও, এটা সবসময়ই নিন্দনীয়৷ আমরা সরদার বল্লভ ভাই প্যাটেলের মতাদর্শকে অনুসরণ করি৷ আমরা ভারতের ঐক্যকে বিশ্বাস করি৷ আমরা কখনই সন্ত্রাসকে বিশ্বাস করি না৷ এইটা নিন্দনীয় ঘটনা৷ সন্ত্রাস-কবলিত মানুষকে আমার হৃদয় থেকে শোকবার্তা জানায়৷’’ অন্যদিকে, ইওরোপীয় ইউনিয়নের কাশ্মীর সফর নিয়েও মুখ খুলেছেন ফিরহাদ হাকিম৷ জানিয়েছেন, ‘‘৩৭০ ধারা বাতিল করে কী কোনও লাভ হল? ইওরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের নিরাপত্তা দেওয়া হচ্ছে৷ কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’’ আজ মুর্শিদাবাদে নিহত শ্রমিকদের গ্রামে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিমের৷ গতকাল কলকাতা বিমানবন্দর থেকে পাঁচ শ্রমিকের মৃতদেহ নিয়ে তিনি মুর্শিদাবাদে যান৷

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago