
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দ্বিতীয় দফায় রেশন কার্ড সংক্রান্ত আবেদন গ্রহণের শুরু করতে চলেছে রাজ্য খাদ্য দপ্তর৷ ১০ নম্বর ফরম ফিলাপ করে স্বেচ্ছায় রেশনে ভর্তুকি ছাড়া যাবে৷ ছাড় না নিলে পাওয়া যাবে পরিচয়পত্র বাবদ নয়া রেশন কার্ড৷ যদিও এই সংক্রান্ত প্রতিবেদন আগেই প্রকাশ করেছে আজ বিকেল ডট কম৷ কিন্তু এবার রেশন ভর্তুকি না নেওয়া গ্রাহকদের জন্য সুখবর দিতে চলেছে রাজ্য৷ নতুন রেশন কার্ডে এবার থেকে ছাড় মিলতে পারে শপিংমলে৷
সবকিছু ঠিকঠাক থাকলে নববর্ষের বড়সড় উপহার পেতে চলেছেন রাজ্যবাসী৷ রাজ্য সরকারের দেওয়া নতুন রেশন কার্ডে ভর্তুকিযুক্ত রেশন না মিললেও ছাড় মিলতে পারে বিগ বাজার শপিংমলে৷ জানা গিয়েছে, ওই রেশন কার্ড দেখালেই বিগ বাজার কর্তৃপক্ষ গ্রাহককে বিশেষ ছাড় দেবে৷ এই নিয়ে খাদ্য দপ্তর ও বিগবাজার কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফায় আলোচনা হয়েছে বলে সূত্রের খবর৷ সবকিছু ঠিকঠাক থাকলে পয়লা বৈশাখের আগেই গোটা ব্যবস্থাটি চূড়ান্ত হতে পারে বলে খবর৷
আগামী ৫ নভেম্বর থেকে ১০ নম্বর ফরম পূরণ করার কাজ শুরু করতে চলেছে খাদ্য দপ্তর৷ এই ফর্ম পূরণ করলে মিলবে পরিচয়পত্র বাবদ একটি রেশন কার্ড৷ সেই কার্ড দেখিয়ে ভর্তুকিযুক্ত রেশন মিলবে না৷ তবে, শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে৷ কিন্তু যারা ভর্তুকিযুক্ত রেশন নেবেন না, তাদের জন্য কিছুটা স্বস্তি দিতে এবার বিগবাজার কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছে খাদ্য দপ্তর৷ ফিউচার গ্রুপের সঙ্গে খাদ্য দপ্তরের ছাড় সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হলে নতুন রেশন কার্ড গ্রাহকরা বিগ বাজার থেকে ৫ থেকে ১০ শতাংশ ছাড়ে পণ্য কিনতে পারবেন৷ তবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেই এই ছাড় মিলতে পারে বলে জানা গিয়েছে৷ কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে বিগ বাজারের মল নেই সেখানে গ্রাহকরা কীভাবে সুবিধা পাবেন?
খাদ্য দপ্তর সূত্রে খবর, রাজ্য সরকার চাইছে যারা রেশনে ভর্তুকি ছেড়ে দিতে চান, তাঁরা স্বচ্ছতা ঘোষণা করুক৷ যাদের রেশনে ভর্তুকির প্রয়োজন নেই, তাঁরা সরকারকে আবেদন জানিয়ে সেই ভর্তুকি ছেড়ে অন্যদের সুযোগ করে দিন পারেন৷ এই মর্মে ১০ নম্বর ফরম পূরণ করার বার্তা দিচ্ছে রাজ্য খাদ্য দপ্তর৷ ইতিমধ্যেই পরিচয় পত্র হিসেবে বিশেষ রেশন কার্ড বিলি প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য৷ এই বিশেষ কার্ড পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা গেলেও তোলা যাবে না রেশন৷
কোন গ্রাহক চাইলে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প বা রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্প থেকে নিজের নাম সরিয়ে নিতে পারেন৷ এই মর্মে গ্রাহককে দেওয়া হবে একটি ফর্ম৷ সেই ফর্ম পূরণ করে ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী তিনি এড়িয়ে যেতে পারেন৷ আর তার বদলে তাঁকে দেওয়া হবে একটি বিশেষ কার্ড৷ যা পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে৷ এভাবে ভর্তুকির খাদ্য সামগ্রীর উপর লাগাম টেনে চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কাছে তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে খাদ্য দপ্তর৷
সৌজন্যে :- Aaj Bikel
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…