
জেএনএফ ওয়েব ডেস্ক :-শনিবার সন্ধ্যায় আসামের তেজপুর এলাকায় সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় ময়নাগুড়ির ভাঙারহাট এলাকায় এসএসবি জাওয়ান অমিত রায়ের। সোমবার সকালে ভাঙারহাট এলাকায় নিজের বাড়িতে গান সেলুটের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল। জানা গেছে তিনি প্রায় দশ বছর আগে এসএসবিতে নিযুক্ত হন। এবং দায়িত্বের সাথে দেশসেবার কাজে নিযুক্ত ছিলেন। শনিবার ডিউটি শেষে ঘুরতে যাওয়ার পথে এক বৃদ্ধা সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তিনি তার স্কুটি থেকে ছিটকে পড়ে এবং মাথায় গুরতর চোট পান। এর পর স্থানীয়রা উদ্ধার করে এসএসবি ক্যাম্পে নিয়ে যায় এবং পরবর্তীতে তেজপুর কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘন্টাখানেক পর তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়ে। পরবর্তীতে এসএসবি ক্যাম্প থেকে ময়নাগুড়ির পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ পরিবারের সাথে যোগাযোগ করে।
তার বাড়িতে রয়েছে এক পাঁচ বছরের কন্যা সন্তান, স্ত্রী এবং বাবা-মা, এদিন এলাকাবাসী সহ এসএসবির অধিকারীকের উপস্থিততে মৃত এসএসবি জাওয়ানকে বিদায় জানানো হয়। জাওয়ানে এই অকাল প্রয়াণে
শোক ছায়া নেমে আসে এলাকায়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…