
জেএনওয়েব ডেস্ক:-জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে জ্বর নিয়ে একসাথে শতাধিক শিশুর ভর্তি হওয়াকে হালকাভাবে নিতে চাইছে না জেলা স্বাস্থ্য দপ্তর। সোমবার হাসপাতালে জেলাশাসক মৌমিতা গোদারা বসুর শিশু বিভাগ পরিদর্শনের পর উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়ের উদ্যোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ৫ জনের বিশেষজ্ঞ ডাক্তার এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগ পরিদর্শন করেন। পাশাপাশি ওএসডির সাথে বৈঠক হয় তাদের। ওএসডি জানান বিষয়টি আমরা একেবারেই হালকাভাবে নিতে চাইছি না, যদিও শিশুদের করোনা রিপোর্ট নেগেটিভ রয়েছে। তবুও চিকিৎসায় আমরা ফাক রাখতে চাইছিনা বলে জানান তিনি। পাশাপাশি এদিন সন্ধ্যায় জেলার সমস্ত ব্লকের বিএমওএইচ দের সাথে বৈঠক করেন তিনি। এবং স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেন সমস্ত এলাকায় শিশুদের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনে চিকিৎসার সবরকম ব্যবস্থা করতে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…