নেতায়ের শহীদ বেদীতে মাল্যদান করে শহীদদের শ্রদ্ধা জানালেন বিজেপি প্রার্থী

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : ১১সালের রাজনৈতিক পালাবদলের আগে থেকে এখন পর্যন্ত জঙ্গলমহলের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে নেতাই। বহু রাজনৈতিক ইতিহাসের সাক্ষী রয়েছে এই নেতাই গ্রাম।নেতাই গ্রাম কে ঘিরে বহু রাজনৈতিক পারদ সবসময় ওঠা পড়া করে থাকে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর এই প্রথমবার সেই নেতাই গ্রামে প্রচারে গেলেন বিজেপির প্রার্থী প্রণত টুডু। শনিবার সকালেই নেতাই গ্রামে পৌঁছাতে প্রার্থীকে ঘিরে ভিড় জমাতে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মী সমর্থকেরা। তিনি প্রথমে পৌঁছে নেতাই এর শহীদ বেদীতে মাল্য দান এবং শহীদদের শ্রদ্ধা জানান পরে শরীর পরিবারের মানুষ এবং সাধারণ মানুষদের সাথে কথা বলেন। এরপর তিনি কর্মী-সমর্থকদের নিয়ে পুরো গ্রাম পদক্ষিণ করেন। তারপর ওইখান থেকে বেরিয়ে প্রচারের জন্য লালগড় রামকৃষ্ণ মঠে যান সেখানে প্রচার সেরে শালবনীতে জনসম্পর্ক করেন। তারপর ভুলকা থেকে আঁধারিয়া পর্যন্ত একটি রেলিতে অংশগ্রহণ করেন । র‍্যালি শেষ করে অবশেষে বৈতা এলাকায় চা চক্রে অংশগ্রহণ করে শনিবারের প্রচার শেষ করেন বিজেপি প্রার্থী প্রণত টুডু। প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী প্রণত টু বলেন ” আজ আমি নেতাই শহীদ বেদীতে মাল্যদান করলাম এবং সেখানকার শহীদদের শ্রদ্ধা জানালাম। তৃণমূলের অত্যাচারে মানুষ এখন অতিষ্ট হয়ে উঠেছে মানুষ ব্যতিক্রম কিছু খুঁজছে। যেখানেই যাচ্ছি মানুষের ছাড়া খুব ভালো পাচ্ছি আমি আমার জয়ের ব্যাপারে খুব আশাবাদী “।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

6 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

1 week ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago