
অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম: চিকিৎসক থেকে সোজা রাজনীতির ময়দানে নেমে গেলেও মানুষকে সুস্থ থাকার বার্তা দিতে তিনি এখনো ভোলেননি। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করা এবং সুস্থ থাকার বার্তা দেওয়া কোনটাই তিনি এখনো যে ভুলে যাননি তা বিজেপির চিকিৎসক প্রার্থী প্রণত টুডুর প্রচারে আজ দেখতে পাওয়া গেল। রবিবার বাংলা নববর্ষের দিন তিনি ঝাড়গ্রামের হিন্দুমিশন মাঠ থেকে প্রচার কর্মসূচি শুরু করেন এবং এই প্রচার কর্মসূচির মাঝখানেই তিনি নিজেদের দলের কর্মী সমর্থক থেকে শুরু করে বিরোধী দলের কর্মী সমর্থকদেরও তীব্র দাবোদাহের মধ্যে কিভাবে সুস্থ থাকা যায় এবং সুস্থভাবে প্রচার করা যায় তার উপায় বাতলে দিলেন বিজেপির চিকিৎসব প্রার্থী। তিনি বলেন” আমি শুধু আমার কর্মী সমর্থক বা নিজের দলের নেতৃত্ব দেব নয় বাকি অন্যান্য দলের কর্মীসমর্থক এবং নেতৃত্বদেরও বলব ভোটের সময় আমরা সবাই প্রচারে ব্যস্ত চারদিক দৌড়ায় ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততার মাঝে নিজেদের শরীরের যত্ন নিতে ভুলে গেলে চলবে না। এই সময় আমরা প্রত্যেকেই প্রচারে বেরোচ্ছি এবং অত্যাধিক রোদের ফলে আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে, এই সময় আমাদের প্রত্যেকের কাছে নুনচিনি জলের শরবত রাখা উচিত সময় করে করে প্রচারের মাঝেই একটু একটু করে খাওয়া দরকার এটা আমাদের শরীরে স্যালাইনের হিসাবে কাজ করবে এবং আমরাও এই গরমে একটু সুস্থ থাকতে পারবো”। বিজেপি প্রার্থীর এই উপদেশ নিয়ে তৃণমূলের জেলা সভা সভাপতির প্রসূন ষড়ঙ্গী বলেন” উনি যা বলেছেন সেটা নিয়ে কোন রাজনৈতিক বিবাদ নেই উনি ঠিক বলেছেন। এখন যে পরিমাণে রোদের তাপ রয়েছে আগামী দিনে তা আরো বাড়বে তাই আমিও বিজেপি প্রার্থীর উপদেশের সাথে সহমত “। অপরদিকে সিপিআইএমের জেলা সম্পাদক প্রদীপ সরকার বলেন ” ডাক্তার হিসেবে তিনি যা বলেছেন একদম ঠিক বলেছেন আমাদের অবশ্যই এই উপদেশ মেনে চলা উচিত “।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…