
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :নেতাই দিবসের দিন কুড়মিদের ‘হুড়কা জাম’ কর্মসূচি নিয়ে চাঞ্চল্য জঙ্গলমহলে! মঙ্গলবার বিকেলে বাঁদরভুলা প্রকৃতি পর্যটন কেন্দ্র রাজ্য সরকারের প্রতিনিধি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ‘সফল’ দাবি করেছিল কুড়মি সমন্বয় মঞ্চের নেতারা। ঠিক পরের দিন বুধবার ভোল পাল্টে আগামী ৭ জানুয়ারি পশ্চিমাঞ্চলের চার জেলায় ২৪ ঘন্টা বনধ ডাকল মঞ্চের নেতারা। এদিন দুপুরে ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠে সংগঠনের এক সভায় এমনই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মঙ্গলবার বিকেলে কুড়মি সমন্বয় মঞ্চের পাঁচজন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকের পর ‘সফল’ বলে দাবিও করেছিলেন। বৈঠকে আগামী ২০ ডিসেম্বর রাজ্য সরকারের তরফে দাবিগুলির বিষয়ে ঘোষণা করার আশ্বাস দেওয়া হয়েছিল। বুধবার সমন্বয় মঞ্চের নেতা রাজেশ মাহাতো বলেন,‘আগামী ৭ জানুয়ারি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ২৪ ঘন্টা হুড়কা জাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ৭ জানুয়ারি নেতাই দিবস। ওই দিন বনধের ডাক দেওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…