আন্তঃরাজ্য গরু পাচারকারী তিনজনকে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম থানার পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আন্তঃরাজ্য গরু পাচারকারী তিনজনকে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। মঙ্গলবার রাতে ঝাড়গ্রাম থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের নেতুরা থেকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। ধৃতেরা হল সনু রাইন, হাসিমুদ্দিন আনসারি, লাড্ডু কুমার। গরু সমেত বাজেয়াপ্ত হওয়া লরির চালক সনু রাইনের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের নুরিনগরে। দুই খালাসি হাসিমুদ্দিন আনসারি ও লাড্ডু কুমারের বাড়ি বিহারের দুদাই ও নোখা এলাকায়। পুলিশ সুয়োমোটো মামলায় ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ৩৭৯, ৪১১, পশু অত্যাচার প্রতিরোধ আইনের ১১ নং ধারায় মামলা রুজু করেছে। আদালতে পুলিশ জানিয়েছে, ৬ নম্বর জাতীয় সড়কে একটি লরির মধ্যে ৮টি গরু, ৬টি মোষ ও ৪টি বাছুর ছিল। গবাদি পশু নিয়ে যাওয়ার কোন কাগজ পত্র দেখাতে পারেনি চালক। তারপরেই পুলিশ লরি সমেত গরু-মোষ গুলিকে বাজেয়াপ্ত করে। বুধবার ধৃত তিনজনকে ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের পাশাপাশি বৃহস্পতিবার মামলার কেস ডায়রি তলবের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী কৌশিক সিনহা বলেন,‘কাদের কাছ থেকে গরু-মোষ গুলি চুরি করে নিয়ে যাচ্ছিল তার কোন তথ্য না দিয়ে সাজানো অভিযোগ করেছে পুলিশ। আসলে ওডিশার রাজ্যের বালাসোর জেলার ওরাঙাপাদার সাপ্তাহিক হাট থেকে পশু গুলিকে কিনে কলকাতার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। মক্কেলদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে মামলা করা হয়েছে।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago