
আবারও গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল ২৪ বছর বয়সী এক যুবক, ঘটনায় তীব্র চাঞ্চল্য গঙ্গার ঘাট এলাকায়। জানা যায় বুধবার শান্তিপুর বড়বাজার এলাকার রথতলা থেকে নীল পুজো উপলক্ষে এক যুবক তার পরিবারের সাথে শান্তিপুর বড়বাজার গঙ্গার ঘাটে স্নান করতে আসে। এরপরে পরিবার ও ওই যুবক স্নান করতে নামে, স্নান করতে করতেই সৌভিক দত্ত নামে ওই যুবক জলে তলিয়ে যাই। চেঁচামেচি করতেই নৌকা নিয়ে আসে গঙ্গাই মাছ ধরার মাঝিরা, কিন্তু ততক্ষণে যুবক সৌভিক দত্ত জলে তলিয়ে যায়। পরিবারের উপস্থিতিতে ওই যুবক জলে তলিয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পরে গোটা পরিবার। যদিও এই ঘটনায় গঙ্গার ঘাট এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, এছাড়াও ওই যুবক কিভাবে জলে তলিয়ে গেল তা জানার চেষ্টা করে। যদিও মাত্র তিনদিন আগেই পাশের একটি গঙ্গার স্নান করার ঘাটে একই সাথে জলে তলিয়ে যায় দুই যুবক। এরপর ৭২ ঘন্টা পরে দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। আবারো নীল পূজার দিনিই আরো এক যুবকের জলে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটলো। তবে প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে পরিবারের দাবি, শান্তিপুরের যে ক’টি স্নান করার গঙ্গা ঘাট রয়েছে সেই ঘাট গুলি বর্তমান পরিস্থিতিতে পরিকাঠামো ঠিকঠাক নেই। গঙ্গার স্নান করার ঘাট থেকে নামতেই বড় বড় গর্ত,প্রশাসন যদি এই বিষয়গুলোর উপর একটু নজর দেয় তাহলে বারে বারে হয়তো এই ধরনের দুর্ঘটনা ঘটবে না।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…