বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আন্তর্জাতিক ওয়েবিনারের উদ্বোধন করে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতার পাঠ দিলেন উপাচার্য অধ্যাপক শিবাজীপ্রতিম বসু


জেএনএফ ওয়েব ডেস্ক : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আন্তর্জাতিক ওয়েবিনারের উদ্বোধন করে আজকের দিনে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতার পাঠ দিলেন উপাচার্য অধ্যাপক শিবাজীপ্রতিম বসু। স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র আয়োজন করেছে ভারত সরকার। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যা সাড়ম্বরে পালিত হচ্ছে। মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ও বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। তারমধ্যে অন্যতম হল বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত হওয়া ‘রবীন্দ্রনাথের স্বদেশ ও রাষ্ট্রভাবনা’। বুধবার ১৩ এপ্রিল দুপুরে ওয়েবিনারের শুভ উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজীপ্রতিম বসু। উপাচার্য বলেন,‘রবীন্দ্রনাথ জাতীয়তাবাদ বলেননি। তার বদলে তিনি অনেক বেশি নেশন বলেছেন। আমরা যে জাতীয়তাবাদ বলি সে সম্পর্কে অনেক গানও রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।’ তারপরে স্বাগত ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সরোজকুমার পান। অনুষ্ঠানে তিনজন বক্তা সহ অতিথি এবং গবেষক-পড়ুয়াদের স্বাগত জানিয়ে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক সরোজকুমার পান বলেন,‘রবীন্দ্রনাথ সারস্বত সাধক মাত্র নন, বাঙালি জাতি সত্ত্বার প্রতিনিধি।’ বিশ্ববিদ্যালয়ের আর্টস ও কর্মাস বিভাগের ডিন তপনকুমার দে বলেন,‘রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার মূলে রয়েছে মানবতাবাদ।’ তারপরেই ওয়েবিনারের মূল বক্তারা তাঁদের গবেষণাধর্মী আলোচনা করেন। ওয়েবিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রবীন্দ্র গবেষক তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী, দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা নন্দিতা বসু, বাংলাদেশের কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপন রায়। তাঁরা ‘রবীন্দ্রনাথের স্বদেশ ও রাষ্ট্রভাবনা’র উপরে মনোজ্ঞ আলোচনা করেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

12 hours ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

4 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

5 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

5 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

5 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

5 days ago