
ভাটপাড়া : ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অবন্তিপুর শালবাগান এলাকায় বাবলু মুখার্জি নামে এক ব্যক্তির নির্মীয়মান বাড়ির ভিতর মেঝে থেকে গ্যাস বের হচ্ছে সেখানে দেশলাই জ্বালিয়ে দিলে আগুন জ্বলছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে ঐ ব্যাক্তি যে জমিতে বাড়ি টি তৈরি করছেন সেই জমিতে একটি টিউব ওয়েল ছিল। সেই টিউব ওয়েল বন্ধ করে এই বাড়ি টি তৈরী হচ্ছে। আর সেই বন্ধ করা টিউব ওয়েল এর গর্ত থেকেই এই গ্যাস বের হচ্ছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস রায়। তিনি বিষয়টি প্রশাসনের কাছে জানিয়েছেন বলে জানালেন। এখন দেখা যাক এই ঘটনার নেপথ্যে কি কারণ হতে পারে?
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…