
জয়দেব ভক্তা জেএনএফ,নয়াগ্রাম; নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন। সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মদিন উপলক্ষে ব্লক অফিসের ভেতরে একটি সাংস্কৃতিক আয়োজন করা হয়।। আদিবাসী সম্প্রদায়ের শিল্পীদের লোকনৃত্য পরিবেশনের স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন। ব্লকের বিডিও শান্তনু সরকার শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এদিনের কর্মসূচিতে বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী পরমেশ্বর মন্ডল সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা।



