
জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ঝাড়গ্রাম জেলায় প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে আগেই জানিয়েছিলেন জেলা নির্বাচন আধিকারিক। ওড়িশা সীমানা লাগোয়া এরাজ্যের নয়াগ্রাম এসটি সংরক্ষিত বিধানসভা। সেখানে ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল। নয়াগ্রাম থানার পুলিশের নেতৃত্বে গ্রামে গ্রামে টহল চলছে। নয়াগ্রাম ব্লক প্রশাসন ও নয়াগ্রাম থানা যৌথ উদ্যোগে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে টহল দিচ্ছে। ব্লক প্রশাসন ও পুলিশ সতর্ক রয়েছে এবং কড়া নজরদারি চালাচ্ছে l



