নবনির্মিত মা ক্যান্টিন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো নদীয়ার নবদ্বীপে

নবনির্মিত মা ক্যান্টিন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো নদীয়ার নবদ্বীপে। বুধবার বিশেষ দিন রাস পূর্ণিমার প্রাকমুহুর্তে ক্যান্টিন ভবনের শুভ উদ্বোধন করেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পৌর প্রশাসক চৈতন্য ভূমি প্রাচীনতম এই শহরের নব রূপকার বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও এইদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটর গন সহ অন্যান্য ব্যক্তিবর্গ গন। পৌরসভা ভবন পার্শ্ববর্তী স্থানে অবস্থিত নবনির্মিত এই মা ক্যান্টিন ভবন থেকে এবার প্রতিদিন নিয়মিত ভাবে মাত্র পাঁচ টাকা মূল্যের একটি টোকেনের বিনিময়ে অসহায়-দুঃস্থ মানুষজনদের পেট ভরে সুষম খাবার বিতরণ করা হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও রাস পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপে আগত বহিরাগত দুঃস্থ দর্শনার্থীরাও মা ক্যান্টিন থেকে খাবার সংগ্রহের সুবিধা পাবেন বলেও জানান তিনি। পাশাপাশি রাজ্যের দরিদ্র সম্প্রদায় ভুক্ত মানুষজন কেউ যেন অভুক্ত না থাকেন সেই কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত মানবিক প্রকল্প প্রসঙ্গে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের কথা তুলে ধরেন বিমান বাবু।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago