বন্ধ ঘর থেকে স্ত্রী পুত্রের দেহের সাথে উদ্ধার কলেজ শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন গুঞ্জবাড়ি কামেশ্বরী রোড এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মৃত তিনজনের নাম উৎপল বর্মণ, স্ত্রী অঞ্জনা দাস বর্মণ এবং পুত্র অদ্রিশ বর্মণ (৯)। জানা গেছে, উৎপল বাবু কোচবিহার এবিএন শীল কলেজের স্যাক টিচার ছিলেন। তার বাড়ি দিনহাটার গোসানিমারি এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে কোচবিহার শহর সংলগ্ন গঞ্জবাড়ী কামেশ্বরী রোডে বসবাস করতেন স্ত্রী ও পুত্রকে নিয়ে। কিন্তু মঙ্গলবার তাদের দিনহাটার গোসানিমারির বাড়িতে যাবেন বলে ভাড়া বাড়ির মালিককে জানান। এরপর থেকেই তাদের ঘরের দরজায় বাইরে থেকে তালা ঝুলছিল।
গতকাল আত্মীয় স্বজনরা এসে বাইরে থেকে তালা দেখ মোবাইলে ফোন করেন। কিন্তু মোবাইল সুইচ অফ পান। এরপর অন্যত্র খোজাখুজি করে কোথাও না পেয়ে ফের ওই ভাড়া বাড়ির দরজায় তালা ভেঙে দেখতে পান উৎপল বাবুর দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পাশেই পড়ে রয়েখছে স্ত্রী ও শিশু পুত্রের দেহ। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই ৩ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। খুন না আত্মহত্যার ঘটনা তা এখনও পুলিশ নিশ্চিত হতে পারে নি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…