Breaking
28 Jun 2026, Sun

নকল সার তৈরির অভিযোগে একজনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :- শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়ার হিমুল সংলগ্ন এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে নকল সার তৈরির অভিযোগে একজনকে গ্রেফতার করে। ধৃতের নাম শশী রায়। সে মাটিগাড়ার ত্রিপালিজোত এলাকার বাসিন্দা। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি নকল সারের কারবার চালাছিল। এবং গোডাউন থেকে উদ্ধার হয়েছে আড়াই হাজার কিলো নকল সার। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। রবিবার ধৃত ব্যক্তিকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। অপরদিকে গোটা ঘটনার তদন্ত শুরু মাটিগাড়া থানার পুলিশ।

Developed by