
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- ভাইফোঁটা উপলক্ষে এমন ব্যতিক্রমী মিলনমেলার সাক্ষী রইল ঝাড়গ্রাম। এতদিন বন্ধুদের কাছ থেকে যাঁরা ভাইফোঁটার গল্প শুনতেন , তাঁরা এমন উত্সবের মাহাত্ম্য বুঝলেন। পুরাতন ঝাড়গ্রাম সর্বজনীন শ্যামাপুজো ও দীপাবলি উত্সব কমিটির উদ্যোগে সম্প্রীতির এমনই ভাইফোঁটা চলে আসছে 39 বছর ধরে। ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে কিশোরী -তরুণীরা একের পর এক ভাই -দাদাদের কপালে ফোঁটা দিলেন। কে কোন ধর্মের , তার খোঁজ নেওয়ার প্রয়োজন ভাবলেন না কেউ।
ঝাড়গ্রাম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে দু’হাজার লোকের বাস। ভোরের আজান শুনে ঘুম ভাঙে সুমিত -কাকলিদের। সন্ধ্যায় রাজবাড়ির সাবিত্রী মন্দিরের শঙ্খ আর গির্জার ঘণ্টাধ্বনি মিলেমিশে একাকার হয়। প্রত্যেকে নিজের ধর্মাচার করেন। প্রতিদিন গির্জায় যান টিকুন বিশ্বাস। এ দিন তিনি ফোঁটা নিয়ে বলেন , ‘এই এলাকায় সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন। উত্সব আনন্দের দিনগুলিতে তাই সবাই একসঙ্গে সেই আনন্দ ভাগ করে নিই।’
পুজো কমিটির মূল কাণ্ডারী কাউন্সিলর তপন সিংহ বলেন , ‘এখানকার শ্যামাপুজো শুধুমাত্র পুজো নয় , সবধর্মের মানুষকে একসূত্রে গেঁথে রাখাই এই পুজোর মূল উদ্দেশ্য। এলাকার বাসিন্দারা একে মিলনমেলায় পরিণত করেছেন।
আজ ঈদের দিনে বড় আসন বনী ও জাহানপুর এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো মহাশয়
জেএনএফ:সকাল থেকে মাঝে মাঝে হচ্চে বৃষ্টি। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নির্দিষ্ট নিয়ম রীতি মেনে সকাল আটটা পনেরো মিনিটে শুরু…
ঝাড়গ্রাম : রাস্তা আটকে ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০…
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…