ভাইফোঁটার বন্ধন অটুট করতে ঝাড়গ্রামে মিষ্টির রকমারি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- দাম বাড়বে, প্রত্যাশিত ছিল। বেড়েছে লাফ দিয়ে। কিন্তু, তাতে কী আর ভাইফোঁটার মিষ্টি কেনা আটকায়? বরং, হরেক রকমের মিষ্টি নিয়ে খদ্দেরের মন জোগাতে উঠে-পড়ে লেগেছেন ঝাড়গ্রামের মিষ্টান্ন ব্যবসায়ীরা। গতানুগতিক মিষ্টির পাশে জায়গা করে নিচ্ছে একটু অন্য ধরনের মিষ্টিও। গত বছরের থেকে মিষ্টির দর প্রায় ২০শতাংশ বেড়েছে। এবার ঝাড়গ্রাম সহ জেলার বিভিন্ন প্রান্তে বেনারসি পানের নামে নতুন মিষ্টি, বেক রসগোল্লা, স্ট্রবেরি লাড্ডু, কেশর ভোগের মতো নানা মিষ্টি বাজার মাত করছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। তবে এসব নতুন লোভনীয় স্বাদের মিষ্টির প্রতি পিসের দর ১০টাকা থেকে ২০ টাকা। মধ্যবিত্তের কথা ভেবে ছ’টাকা পিস রসগোল্লা, পান্তুয়া সহ অন্যান্য মিষ্টির ডালাও সাজিয়ে রাখছেন দোকানদাররা।

ঝাড়গ্রাম জেলাতেও ভাইফোঁটা স্পেশাল নানা মিষ্টির চাহিদা তুঙ্গে। তবে রসগোল্লা, ক্ষীরকদম ও কালাকাঁদই বেশি বিক্রি হচ্ছে। পাঁচ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত দামের নানা মিষ্টি রয়েছে। ঝাড়গ্রামে রসগোল্লা, ক্ষীরকদম ও কালাকাঁদের নানা প্রকারভেদও রয়েছে। রসগোল্লার মধ্যে রয়েছে সাদা রসগোল্লা, খেজুরগুড়ের রসগোল্লা, ম্যাঙ্গো রসগোল্লা, অরেঞ্জ রসগোল্লা। আবার ক্ষীরকদমের মধ্যে রয়েছে ভাজা ক্ষীরকদম, স্যান্ডউইচ ক্ষীরকদম, ধানী ক্ষীরকদম। কালাকাঁদ রয়েছে গুড়ের ও গাজরের। আবার শহরের কলেজমোড় এলাকায় একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে ভাইফোঁটা উপলক্ষে চকোলেট কালোজাম ও নলেনগুড়ের কালাকাঁদ তৈরি হয়েছে। শহরের পাঁচমাথা মোড়ের এক মিষ্টি ব্যবসায়ী বলেন, সব মিলিয়ে ২০হাজার মিষ্টি তৈরি করা হয়েছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago