
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দেশে সর্ব প্রথম মনোরেল চালু হয়ে গেল। ১৯.৫৪ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম মনোরেলের চালু হলো বাণিজ্য নগরীতে।রবিবার মুম্বইয়ে ১১.২৮ কিলোমিটার মনোরেলের সূচণা করেন মহারাষ্ট্রের মু্খ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। আর তার সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল মনোরেল চক্র। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ে ৮.২৬ কিলোমিটার দীর্ঘ মনোরেল প্রকল্পের সূচণা হয়েছিল। প্রথম পর্যায়ে জয়রাইড হিসেবেই চলছিল মনোরেল। কিন্তু এখন আর জয়রাইড নয় একেবারে শহরের আর পাঁচটি পরিবহণের মতোই মনোরেল চালানো হবে বলে জানানো হয়েছে।
২০ কিলোমিটার দীর্ঘ মুম্বইয়ের এই মনোরেল বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম মনোরেল পরিষেবা বলে জানিয়েছেন রেলমন্ত্রী। সর্ব প্রথম রয়েছে চীনে ৯৪ কিলোমিটার আর দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। ২৮ কিলোমিটার দীর্ঘ। তারপরেই মুম্বইয়ের মনোরেল পরিষেবা।
রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, প্রতিদিন সকাল ছটা থেকে রাত ১০টা পর্যন্ত ১২০টি পরিষেবা দেওয়া হবে। ১৭টি স্টেশনের জন্য ভাড়াও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ১০ টাকা সর্বনিম্ন ভাড়া।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…