
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মিনার্ভা বধ হয়েছে আগেই। আই লিগ জয়ের স্বপ্ন এখনও বর্তমান। আই লিগ জয়ের স্বপ্ন চোখে নিয়ে সোমবার দুপুরে শহর কলকাতায় ফিরল টিম ইস্টবেঙ্গল। আই লিগের শেষ ম্যাচে কোঝিকোড়ে গোকুলাম কেরালা এফসি-র বিরুদ্ধে ৯ মার্চ খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড । সেদিন নির্ধারিত হবে আই লিগ চ্যাম্পিয়ন। একই দিনে একই সময়ে মিনার্ভা পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবে লিগ শীর্ষে থাকা চেন্নাই সিটি এফসি। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে চেন্নাই। সমসংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট ইস্টবেঙ্গলের । শেষ ম্যাচে গোকুলামকে হারাতেই হবে ইস্টবেঙ্গলকে। আর প্রার্থনা থাকবে চেন্নাই যেন ম্যাচ হারে বা ড্র করে। তাহলেই ১৫ বছরের করা কাটিয়ে ইস্টবেঙ্গল তাঁবুতে ঢুকবে আই লিগ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…