দেশের প্রথম বাঙালী রাষ্ট্রপতি এবার পেতে চলেছেন ‘ভারতরত্ন’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দেশের সবচেয়ে গুরুত্বপূর্ন্য পদের দায়িত্বগুলো নিজের কাঁধে তুলে নিতে কোনদিনই পিছপা হন নি তিনি। এমনকি শেষের দিকে দেশের রাষ্ট্রপতির চেয়ারে বসেও নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন।তিনি প্রণব মুখোপাধ্যায়।এবার দেশের সর্বোচ্চ সম্মানও নিজের ঝুলিতে পুড়তে চলেছেন তিনি। জানা গিয়েছে, আগামী ৮ অগাস্ট প্রণব মুখোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে ভারতরত্ন সম্মান। এমনটাই জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবন সূত্রে। গত জানুয়ারিতে প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্নের জন্য মনোনীত করে মোদী সরকার।দেশের কংগ্রেসি রাজনীতির অন্যতম প্রাণপুরুষ প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ পদ আলোকিত করেছেন। বাদ গিয়েছে শুধু প্রধানমন্ত্রীর পদটি। ২০১২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের জুলাইয়ে শেষ হয় তাঁর কার্যকাল। তিনিই ছিলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি। দেশের ১৩তম রাষ্ট্রপতি হিসাবে কার্যকাল শেষের পর ভারতরত্নের জন্য মনোনীত হন প্রণববাবু। তাঁর সম্মানপ্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইটে তিনি লেখেন, ‘সমসাময়িক কালে সেরা কূটনীতিক প্রণবাবু। দশকের পর দশক নিঃস্বার্থভাবে দেশের সেবা করেছেন তিনি।’রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, ৮ অগাস্ট সেখানেই এক অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের হাতে ভারতরত্ন তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago