
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- অবশেষে খরা কাটিয়ে দীঘায় ধরা দিল ইলিশ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলতে বৃষ্টি শুরু হতেই ইলিশ ধরা দিল জালে৷ জালে ইলিশ উঠতেই হাসি চওড়া হয়েছে মৎস্যজীবী, লঞ্চ-ট্রলারের মালিক থেকে আড়তদার ও ব্যবসায়ীদের৷ কিন্তু, জানেন, কত দাম উঠতে শুরু করেছে ইলিশের?
দু’দিন ধরে দীঘা মোহনায় মৎস্যবাজার ও নিলামকেন্দ্রে ইলিশ কেনাবেচায় ধুম পড়ে গিয়েছে৷ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রুপালি শস্যের দেখা মেলায় ইলিশপ্রেমীদের মুখে হাসি ফুটলেও চড়াও হয়েছে দাম৷ জোগান বা পরিমাণ না বাড়লে দামও মধ্যবিত্ত মানুষজনের আয়ত্তের মধ্যে আসবে না বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা৷ চলতি মরশুমের প্রথম আমদানিতে ইলিশের দাম কার্যত আকাশছোঁয়া৷ ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশের পাইকারি দাম উঠেছে কেজি প্রতি ৫০০টাকা থেকে ৬০০টাকা৷ ৭০০ থেকে ৮০০গ্রাম ওজনের ইলিশ ৭০০ টাকা থেকে ৮০০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ ১ কেজির বেশি ওজনের ইলিশ ১ হাজার টাকা থেকে ১২০০টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে৷ আর দেড় কেজি ওজনের ইলিশ ২০০০টাকা কেজি৷
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…