দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন জগা হটাও নদিয়া বাঁচাও”এলাকাজুড়ে একাধিক পোস্টার বিজেপি সাংসদের নামে

রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়লো রানাঘাট মহাকুমার বিভিন্ন জায়গায়।পোস্টার পড়লো বিজেপি নদিয়া সাংগঠনিক জেলার পার্টি অফিসের সামনেও। পোস্টারে জগন্নাথ সরকার এর ডাক নাম ধরে বলা হয়েছে তিনি দুর্নীতিবাজ এবং ষড়যন্ত্রকারী। একইসঙ্গে তার চরিত্র সমন্ধেও কটূক্তি করা হয়েছে এই পোস্টারে। বিজেপি নদীয়ার সাংগঠনিক জেলা কমিটি গঠন হওয়ার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্বের আগুন ধিকি ধিকি করে জ্বলছিল। আর এবার সেই আগুন আঁচ পৌঁছলো রানাঘাট লোকসভার সাংসদ পর্যন্ত। তবে এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়ে পুরোটাই তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তথা রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। অন্যদিকে রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক তথা তৃণমূল নেতা কোশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago