
স্কুলের মধ্যেই প্রধান শিক্ষক এবং ভূগোল শিক্ষক এর মধ্যে ব্যাপক মারামারি। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা ঘিরে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। জানা যায় ওই স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস দীর্ঘদিন ধরেই বিভিন্ন দুর্নীতিতে যুক্ত। স্কুলের অন্যান্য শিক্ষকরা প্রতিবাদ করতে গেলেই তাদেরকে বিভিন্ন ভাবে প্রধান শিক্ষকের তরফ থেকে হুমকি দেখানো হয়। তাদের কাগজপত্র আটকে রাখা হয়। শুধু তাই নয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুখ খুললেন বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানা যায়। বুধবার ওই স্কুলের ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার তার কিছু প্রয়োজনীয় কাগজ দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের কাছে চেয়েও কিছুতেই পাচ্ছিলেন না। এদিন তার প্রতিবাদ করেই পোস্টার নিয়ে কার্যত প্রধান শিক্ষকের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ বসে পড়ে ওই শিক্ষক। অভিযোগ সেই সময় প্রধান শিক্ষক ওই প্রতিবাদী শিক্ষক নিমাই বিশ্বাসের ওপর চড়াও হয়। ওই দুই শিক্ষকের ভেতর ব্যাপক হাতাহাতি চলতে থাকে। ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার বলেন, দীর্ঘদিন ধরেই এই প্রধান শিক্ষক বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। এর আগেও নানা রকম অভিযোগ উঠেছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদ করলেই বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। তিনি প্রশ্ন তুলছে এত অভিযোগ থাকার পর কিভাবে ওই প্রধান শিক্ষক ওই স্কুলে থাকতে পারে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্কুলের প্রধান শিক্ষক মোন রঞ্জন বিশ্বাস।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…