জেএনএফ ওয়েব ডেস্ক :- দুই মাস ধরে বেতন না মেলায় কাজ বন্ধ করে দিয়ে ধর্নায় বসলেন কোচবিহার নেতাজী ইনডোর স্টেডিয়ামে অস্থায়ী ভাবে তৈরি হওয়া সেভ হোমের সাফাই কর্মীরা। আজ দুপুরে ওই স্টেডিয়ামের সামনেই বিক্ষোভ দেখান সেখানে কর্মরত ৭ সাফাই কর্মী। শুধু তাই নয়, তাঁদের সমস্যা না মিটিয়ে অন্য কোন সাফাই কর্মী দিয়েও ওই শেভ হোম পরিচ্ছন্ন করতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দিয়েছেন তাঁরা। তাঁদের ওই আন্দোলনকে সমর্থন জানিয়েছে সাফাই কর্মীদের একটি সংগঠনও।
ওই সংগঠনের পক্ষে রাজেশ হরিজন বলেন, “ঠিকাদারদের মাধ্যমে সেভ হোম গুলোতে সাফাই কর্মী নিয়োগ করা হয়েছে। নেতাজী ইনডোর স্টেডিয়ামের সেভ হোমে ৭ জন সাফাই কর্মী রয়েছেন। তাঁদের দুমাস ধরে কোন পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। ফলে সংসার চালাতে চরম সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। ঠিকাদারের কাছে গেলে জানাচ্ছে বিল না মেলায় তাঁর পক্ষে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থায় নিরুপায় হয়ে ওই ৭ সাফাই কর্মী কাজ বন্ধ করে দিয়ে ধর্নায় বসেছে। আমাদের সংগঠনের পক্ষে এই আন্দোলনকারী সমর্থন জানানো হয়েছে।”
করোনা পজেটিভদের জন্য কোচবিহারে একাধিক সেভ হোম রয়েছে। সেখানে মূলত কোন শারীরিক সমস্যা না থাকা আক্রান্তদের রাখা হয়ে থাকে। শহর এলাকায় থাকা এধরনের সেভ হোম গুলোতে সব সময় লোকজন থাকছেন। এই সময় সাফাই কর্মীরা কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে বসায় সেখানে থাকা করোনা আক্রান্তদের সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…