জেএনএফ ওয়েব ডেস্ক :-ভোট-পরবর্তী হিংসা অব্যাহত।ভোট মিটে গেলেও রাজনীতিক হিংসা অব্যাহত । এবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ও মহিলাদেরকে মারধর করার অভিযোগ উঠল শাসকদলের দিগনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে । অভিযোগ গতকাল রাতে দিগনগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হাতিশালা এলাকার বেশ কয়েকটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরজিৎ বিশ্বাস এছাড়াও মহিলাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ এমন কি হুমকি দেয়া হয় বলে অভিযোগ বেশ কয়েকটি পরিবারের। গতকাল রাতেই ওই সমস্ত পরিবারের পক্ষ থেকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান। তার দাবি তিনি নিজেই সকলকে বিদ্যুৎ সংযোগ করে দিয়েছেন। এর পাশাপাশি মারধরের ঘটনা অস্বীকার করেছেন তিনি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…