দুমাস বেতন না পেয়ে কাজ বন্ধ করে ধর্ণায় সেভ হোমের সাফাই কর্মীরা

জেএনএফ ওয়েব ডেস্ক :-  দুই মাস ধরে বেতন না মেলায় কাজ বন্ধ করে দিয়ে ধর্নায় বসলেন কোচবিহার নেতাজী ইনডোর স্টেডিয়ামে অস্থায়ী ভাবে তৈরি হওয়া সেভ হোমের সাফাই কর্মীরা। আজ দুপুরে ওই স্টেডিয়ামের সামনেই বিক্ষোভ দেখান সেখানে কর্মরত ৭ সাফাই কর্মী। শুধু তাই নয়, তাঁদের সমস্যা না মিটিয়ে অন্য কোন সাফাই কর্মী দিয়েও ওই শেভ হোম পরিচ্ছন্ন করতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দিয়েছেন তাঁরা। তাঁদের ওই আন্দোলনকে সমর্থন জানিয়েছে সাফাই কর্মীদের একটি সংগঠনও।
ওই সংগঠনের পক্ষে রাজেশ হরিজন বলেন, “ঠিকাদারদের মাধ্যমে সেভ হোম গুলোতে সাফাই কর্মী নিয়োগ করা হয়েছে। নেতাজী ইনডোর স্টেডিয়ামের সেভ হোমে ৭ জন সাফাই কর্মী রয়েছেন। তাঁদের দুমাস ধরে কোন পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। ফলে সংসার চালাতে চরম সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। ঠিকাদারের কাছে গেলে জানাচ্ছে বিল না মেলায় তাঁর পক্ষে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থায় নিরুপায় হয়ে ওই ৭ সাফাই কর্মী কাজ বন্ধ করে দিয়ে ধর্নায় বসেছে। আমাদের সংগঠনের পক্ষে এই আন্দোলনকারী সমর্থন জানানো হয়েছে।”
করোনা পজেটিভদের জন্য কোচবিহারে একাধিক সেভ হোম রয়েছে। সেখানে মূলত কোন শারীরিক সমস্যা না থাকা আক্রান্তদের রাখা হয়ে থাকে। শহর এলাকায় থাকা এধরনের সেভ হোম গুলোতে সব সময় লোকজন থাকছেন। এই সময় সাফাই কর্মীরা কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে বসায় সেখানে থাকা করোনা আক্রান্তদের সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 day ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

3 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

4 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

4 days ago