দুই বিজেপি পরিবারকে একঘরে করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জেএনএফ ওয়েব ডেস্ক :- বাংলায় বিধানসভা ভোট-পর্ব মিটে গেলেও, রাজনৈতিক সংঘর্ষ ও অভিযোগ পাল্টা অভিযোগ বারংবার খবরের শিরোনামে রাজার শহর কোচবিহার জেলার বিভিন্ন এলাকা। মূলত, সেই ঘটনার ফের ঘটল তুফানগঞ্জ ২ নং ব্লকের মহিষকুচি ২ নং গ্রাম পঞ্চায়েতের সিংহ পাড়া এলাকায়।
জানা গেছে, দুই বিজেপি পরিবারকে, কার্যত সারকারি রেশন, বাজার ঘাট ও বাচ্চাদের প্রাইভেট টিউশন, ও তাদের কর্মস্থল থেকেও বঞ্চিত সহ কার্যত একঘরে করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল কংগ্রেসের মহিষকুচি দুই নং অঞ্চল সভাপতি নিহার বড়ুয়া।
বিজেপি পরিবারের অভিযোগ,গত বিধানসভা ভোটের ফল ঘোষনার পর থেকে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়। অনবরত তাদের সঙ্গে অত্যাচার করা হয়। তাদের কাজের টোটো গাড়িটিতেও তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। বাজার ঘাট দোকানপাট, সরকারি রেশন, থেকেও তাদের বঞ্চিত করে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। এমনকি বাচ্চাদের টিউশন ও কম্পিউটার ক্লাস করতে দেওয়া হচ্ছে না। অভিযোগ তোলেন বিজেপি পরিবারের সদস্যরা। ওই ঘটনায় লিখিত আকারে ৯ নং বিধানসভার বিধায়ক বক্সিরহাট থানায় অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন ও বিজেপি নেতৃত্ব তাদের সঙ্গে দেখা না করায় কার্যত বিজেপি নেতৃত্ব ও পুলিশ প্রশাসনের উপর ক্ষোভে ফেটে পড়েন তারা।
যদিও তৃনমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল কংগ্রেসের মহিষকুচি দুই নং অঞ্চল সভাপতি নিহার বড়ুয়া। তার পাল্টা দাবি,ওই বিজেপি পরিবার তারা তৃনমূল দলকে ইচ্ছাকৃতভাবে বদনাম করার চেষ্টা করছে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

7 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

11 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago