জেএনএফ ওয়েব ডেস্ক :- তৃণমূল এর দলীয় কার্যালয়ে করণা টিকা দেওয়াকে কেন্দ্র করে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। শুক্রবার ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার মহিষকুচি ২নং গ্রাম পঞ্চায়েতের বাকলাবাজার এলাকায়। ওই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ বার্তালাপ এর পর খুব শীঘ্রই তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
পথ অবরোধকারীদের পক্ষে সুজিত সাহা নামে এক বিজেপি কর্মী অভিযোগ করে বলেন, করে বলেন,প্রতিনিয়ত সাধারণ মানুষ ভ্যাকসিন এর জন্য হয়রানি শিকার হচ্ছেন। গত বুধবার মহিষকুচি ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলীয় কার্যালয় স্বাস্থ্যকর্মীদের দিয়ে বেছে বেছে তৃণমূল কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে এদিন রাজ্য-সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…