দীর্ঘ টালবাহানার পরে অবশেষে রাজ্যের সমস্ত উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে খুলে গেল কলেজ গুলিও

দীর্ঘ টালবাহানার পরে অবশেষে রাজ্যের সমস্ত উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে খুলে গেল কলেজ গুলিও। একইভাবে খুলে গেল শান্তিপুর কলেজ, কলেজের নির্দিষ্ট সময় অনুযায়ী কলেজে প্রবেশ করতে দেখা গেল কলেজ পড়ুয়াদের। যদিও দীর্ঘ দিন বাদে কলেজ খুলে যাওয়ার ফলে অনেকটাই আনন্দিত কলেজ পড়ুয়ারা, তবে অনেক আগেই শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খুলে দেওয়া দরকার ছিল বলে মনে করছেন পড়ুয়ারা। দীর্ঘদিন কলেজ বন্ধ থাকার কারণে কলেজের পঠন পাঠন ঠিক কি অবস্থায় রয়েছে তা নিয়ে আগে থেকেই খতিয়ে দেখেছেন কলেজে কর্মরত শিক্ষকরা। মঙ্গলবার সকাল দশটা বাজতেই খুলে গেল শান্তিপুর কলেজের গেট, কিন্তু অনেক কলেজ পড়ুয়াদের দেখা গেল মুখে মাস্ক না পড়েই কলেজের ভেতরে প্রবেশ করতে। যদিও যেসব কলেজ পড়ুয়ারা মুখে মাস্ক না পড়ে প্রবেশ করছে তাদের প্রত্যেককে সচেতন করতে উদ্যোগ রানাঘাট জেলা সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। প্রত্যেক কলেজ পড়ুয়াদের কে একটি করে মাস্ক তুলে দিলেন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা। যদিও সমস্ত স্কুল এবং কলেজ খুলে দেওয়া হলেও রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে একাধিক বিধি নিষেধ, এখন কতটা বিধিনিষেধ মেনে ছাত্র-ছাত্রী ও কলেজ পড়ুয়া রা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করে বিধি-নিষেধ মানবে তা বোঝা যাবে আগামী দিনে স্বাস্থ্য দপ্তর এর রিপোর্ট অনুযায়ী।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago