
করোনা আবহে প্রায় দুই বছর ব্যাপী বন্ধ থাকার পর মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী বেশ কিছু নিয়মাবর্তিতা ও স্বাস্থ্যবিধি কে মান্যতা দিয়ে মঙ্গলবার থেকে সারা রাজ্যের পাশাপাশি নদীয়ার নবদ্বীপ শহরেও খুলে গেল স্কুল। সরকারি নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের নিয়েই আপাতত শুরু করা হল স্কুলের পঠন পাঠন। স্কুল খুলে যাওয়ার কারণে প্রতিটা স্কুল ভবন স্যানিটাইজেশন করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সার্বিক সুরক্ষার কথা মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণে মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটা বিদ্যালয় প্রাঙ্গণে বলেও জানা গিয়েছে বিদ্যালয়গুলির সূত্রে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে প্রতিটা শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীরা যাতে নিজেদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখতে পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্কুল গুলির পক্ষ থেকে। দীর্ঘদিন পর নিজেদের স্কুল প্রাঙ্গনে ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশির জোয়ার নেমে এসেছে ছাত্রছাত্রীদের মধ্যে। পাশাপাশি পুনরায় সন্তান তুল্য ছাত্রছাত্রীদের কাছে পেয়ে অভিভূত হয়েছেন শিক্ষক-শিক্ষিকারাও। দীর্ঘ সময়ব্যাপী স্কুল বন্ধ থাকার পর আজ স্কুল খুলে যাওয়ার এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রধান শিক্ষক বিজন সাহার উদ্যোগে ও সহ শিক্ষকদের সহযোগিতায় স্কুলমুখী ছাত্রদের ফুল ও কলম দিয়ে বরণ করে স্কুল ভবনে পঠন-পাঠন শুরু করলেন নদীয়ার নবদ্বীপ আরসিবি সারস্বত মন্দির স্কুল কর্তৃপক্ষ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…