জেএনএফ ওয়েব ডেস্ক : দীর্ঘদিন ধরে বাংলাদেশের চিনিকল থেকে ছাড়া বর্জ্য জলে দূষিত হচ্ছে চূর্ণী নদীর জল। বছরে দুই থেকে তিনবার এই বর্জ্য জল ছাড়া হয়।যার ফলে চরম বিপাকে পড়েন চূর্ণী তীরবর্তী অঞ্চলের হাজার হাজার বাসিন্দা। জল দূষিত হওয়ার কারণে প্রচন্ড দুর্গন্ধ বের হয়, যার ফলে নদীর পার্শ্ববর্তী বসতি এলাকায় টেকা দায় হয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের। বর্জ্য জল ছাড়ার কারণে চূর্ণীর জলে স্নান করা যায় না। আর যে সমস্ত ব্যক্তি তাঁদের অভ্যাসবশত নদীতে স্নান করেন।তাঁদের গায়ে দেখা দেয় মারাত্মক চর্মরোগ। ভুগতে হয় মাসের পর মাস।প্রশাসনের বিভিন্ন স্তরে জল ছাড়া বন্ধ হওয়ার বিষয়ে দরবার করা হলেও আজও পর্যন্ত কোনরকম সুরাহা মিলেনি প্রশাসনিক স্তর থেকে বলে অভিযোগ নদীয়ার রানাঘাট শহরের চূর্ণী নদী পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের। যার ফলে এই বর্জ্য জল ছাড়ার পর নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে নদী তীরবর্তী অঞ্চলের মানুষদের বলে দীর্ঘদিনের অভিযোগ শহরবাসীর।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…